রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী সহ ৪ জন পুলিশ সদস্যকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
জানা গেছে, ওসি শাহজাহান আলী ২০২১ সালের ১০ ফেব্রুয়ারীতে হাটিকুমরুল থানায় যোগদান করেন। গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার ওসি শাহজাহান আলী, এসআই জাহিদ, কনস্টবল আজম, রুহলসহ মোট ৪ জনকে নির্ধারিত সময়ের আগেই পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্তব্যকাজে অবহেলা, অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অপরাধে স্ট্যান্ড রিলিজ করা হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই রফিকুল ইসলাম জানান, স্ট্যান্ড রিলিজ হয়েছে কিনা, তা জানিনা। তবে বদলী হয়েছে শুনেছি। হাইওয়ে পুলিশ (বগুড়া রিজিয়ন) পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন তাদের স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন।
