Home জাতীয় ২২ বছর পর কৃষক দলের নতুন কমিটি: সভাপতি তুহিন, সম্পাদক বাবুল

২২ বছর পর কৃষক দলের নতুন কমিটি: সভাপতি তুহিন, সম্পাদক বাবুল

0
269

নজর২৪, ঢাকা- কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সভাপতি ও শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) অনুমোদন করেছে বিএনপি।

 

সোমবার (২০ সেপ্টেম্বর) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) অনুমোদন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী কৃষক দলের নিম্নোক্ত আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন।

 

অনুমোদন দেওয়া নতুন আংশিক কমিটিতে কৃষিবিদ হাসান জাফির তুহিন সভাপতি, হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র সহ-সভাপতি, অ্যাড. গৌতম চক্রবর্তী সহ-সভাপতি, শহীদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক, প্রকৌশলী টি এস আইয়ুব ও মোশারফ হোসেন এমপি যুগ্ম সম্পাদক এবং মো. শফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

 

সবশেষ কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে। এরপর গত প্রায় ২২ বছরেও বিএনপির অন্যতম বৃহৎ এ অঙ্গসংগঠনটির সম্মেলন হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here