Home দেশের খবর খুলনা নৌকা প্রতীকে সীল মারার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

নৌকা প্রতীকে সীল মারার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

0
217

নজর২৪ ডেস্ক: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৩ নম্বর কয়লা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিক মোল্লা নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছে। তার প্রতীক ছিল আনারস।

 

ভোট বর্জন করে তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কয়লা ভোট কেন্দ্রে তার এজেন্টরা গেলে তাদেরকে বেপরোয়াভাবে মারধর করে বের করে দেওয়া হয়। এ খবর পেয়ে তিনি সেখানে গেলে তাকেও নৌকার প্রার্থী ও তার লোকজন মারধর করে।

 

সেখানে প্রকাশ্যে নৌকা প্রতীকে সীল মেরে নেওয়ার অভিযোগও করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here