Home দেশের খবর সিরাজগঞ্জে ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

সিরাজগঞ্জে ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

0
73

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে ১২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ।

 

সলঙ্গা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার সময় সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোল চত্তর সংলগ্ন হাজী ইমাম আলী মার্কেট এর সামনে থেকে ঢাকাগামী বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর অস্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করে থানা পুলিশ।

 

এসময় ঠাকুরগাও জেলার হরিনাথপুর থানার মারাদারা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে মোঃ মানারুল ইসলাম (২৫), ও মোঃ ফজলুল হকের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৪০) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

থানা সূত্রে আরো জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here