সিঁথিতে সিঁদুর দিয়ে যশের সঙ্গে ধরা দিলেন নুসরাত

বিনোদন ডেস্ক- সন্তানের জন্ম, ব্যক্তগিত সম্পর্ক নিয়ে ‘ঢাক ঢাক গুড় গুড়’ থাকলেও প্রায়ই প্রকাশ্যে আসে নুসরাত জাহান আর যশ দাশগুপ্তের যুগল ছবি। বিশ্বকর্মা পূজায়ও যশের সঙ্গে মাথায় সিঁদুর পরে নুসরাতের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

 

শুক্রবার এনা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্ট আয়োজিত পূজা এভাবেই হাজির হন তারা।

 

নুসরাত এবং সিঁদুর- এই দুইয়ের যোগ অনেক দিনের। এর আগে নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ের’ পর সিঁদুর পরার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল এই টালিউড নায়িকাকে। এরপর দক্ষিণেশ্বর মন্দিরে দ্বিতীয়বারের মত সিঁদুর এবং শাখা-পলা পরা অবস্থায় দেখা যায় তাকে।

 

এবার সদ্য মা হওয়ার পর আবারও সিঁদুর পরে যশের সাথে প্রকাশ্যে আসলেন নুসরাত। যদিও ‘যশরত’ জুটি আইনীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা তা নিশ্চিত নয়।

 

এই ছবিতে নুসরাতকে দেখা গেছে হালকা গোলাপি রঙের কুর্তা পরনে, হাতে সোনার চুড়ি, কানে দুল। পরিপাটি চুলের সিঁথিতে স্পষ্ট সিঁদুর। আর যশের পরনে ছিল হালকা নীল শার্ট এবং জিন্স। একই ফ্রেমে এই জুটির সঙ্গে দেখা যায় জনসংযোগ কর্মী রণজিতকেও।

 

গত জুন মাসে প্রকাশ্যে এসেছিল নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। তারপর থেকেই নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুমুল আলোচনা চলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিতর্ককে পাত্তা দেননি তিনি। গত ২৬শে অগস্ট পুত্র সন্তানের জননী হন নুসরাত জাহান রুহি। গত বুধবার রাতে প্রকাশ্যে এসেছে নুসরতের সন্তানের বাবার নাম। কলকাতা পৌরসভার নথি বলছে নুসরাতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ দাশগুপ্ত। পৌরসভার রেকর্ড অনুযায়ী, নুসরাত পুত্রের পুরো নাম ঈশান জে (জাহান) দাশগুপ্ত। আর এই বিস্ফোরক তথ্য সামনে আসবার পরই সিঁদুর মাথায় প্রকাশ্যে এলেন নুসরাত জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *