Home বিনোদন মোহনীয় সাজে মিথিলা, পোশাক দেখে সৃজিত বললেন ‘হাওড়া ব্রিজ’

মোহনীয় সাজে মিথিলা, পোশাক দেখে সৃজিত বললেন ‘হাওড়া ব্রিজ’

0
208

বিনোদন ডেস্ক- পুজা মানেই নিজেকে নতুনভাবে সাজানো। যারা সোজগোজ পছন্দ করেন, সেই তালিকায় রয়েছেন রাফিয়াত রাশিদ মিথিলাও। বাঙালি শাড়ির বদলে অন্য ‘লুক’ এ ধরা দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। গাউনের অনন্য সাজ দেখে সৃজিত বললেন ‘হাওড়া ব্রিজ’।

 

মিথিলা জানালেন, তিনি সাধারণত ফোটোশুট করান না। পড়াশোনা, সংসার, সন্তান পালন, অভিনয়, ইত্যাদির জন্য সময় হয় না তার। তবে ভারতীয় সংবাদমাধ্যমের ফটোশুটে ধরা দিলেন সাবলিল হয়ে।

 

মিথিলার লম্বা গাউন দেখে সৃজিত বললেন, ‘এই পোশাক তো পুরো হাওড়া ব্রিজ’।

 

এই ফটোশুটে মোট চারটি পোশাক পরে ছবি তুলেছেন মিথিলা। সৃজিতের বাড়ির স্টুডিও এবং ছাদে ছবি তোলা হয়েছে। বাড়িতেই ছবি তোলার কারণে মাঝে মাঝে শুটিং সেটে হাজির হচ্ছিলেন বাড়ির সদস্যরা, এর মধ্যে ছিল তাহসান-মিথিলার কন্যা আয়রাও।

 

মিথিলাকে সাজানোর দায়িত্ব নিয়েছিলেন কলকাতার তারকা-স্টাইলিস্ট সন্দীপ জয়সওয়াল। সন্দীপ বললেন, ‘‘মিথিলাকে এক ধরনের ‘লুক’-এ দেখে এসেছে সকলে। তাই ভাবলাম, হট প্যান্ট, গাউন বা নেটের শাড়়িতে সাজালে কেমন লাগে? আর তাই এই চার রকম পোশাক বেছে নিয়েছি।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here