পরীমণির ‘অশোভন আচরণ’ নিয়ে যা বললেন সোহেল তাজ

বিনোদন ডেস্ক- সাম্প্রতিক সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তাকে নিয়ে আলোচনা তুঙ্গে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন দুটি ছবি আপলোড করেছেন এই চিত্রনায়িকা। সেখানে দেখা যাচ্ছে- সিগারেট হাতে ক্যামেরায় পোজ দিয়েছেন পরীমণি।

 

পরীর পরনে সাদা-কালো রঙের টপস, খোলা চুলে চোখে চশমা, পায়ে পরেছেন কেডস। সেখানে তার হাতের ‘…ক মি মোর’ লেখাটি স্পষ্ট। ক্যাপশনে তিনি লিখেছেন- ‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। পরীর মতো একজন ‘পাবলিক ফিগার’র এমন আচরণ ভালোভাবে নেয়নি অনেকেই।

 

পরীর ছবিগুলো নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি খবর নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে শেয়ার করে গুণী রাজনীতিবিদ এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ লিখেছেন- ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে-মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

 

বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইসের সঙ্গে জড়িয়েই বড় হচ্ছে শিশু-কিশোররা। তারা ডিজিটাল মাধ্যম ব্যবহারে পটু, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের দৃষ্টি বিদ্যমান। এমন একটি স্পর্শকাতর সময়েই হাতের তালুতে মেহেদি দিয়ে আঁকা ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে ভয়াবহ অশ্লীলতার ইঙ্গিত দিয়েছেন পরীমণি। যা নিয়ে নানান মহলে সমালোচনার ঝড় উঠেছে।

 

শিশু-কিশোররা বয়জ্যেষ্ঠ কাউকে কিছু করতে দেখে সেটি শিখে তা নিজেও প্রদর্শন করলে চরম বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে মনে করছেন দেশের সচেতন নাগরিক ও অভিভাবকরা। তাছাড়া পরীমণি একজন নায়িকা হিসেবে, তিনি ‘পাবলিক ফিগারও’ বটে! তার এমন আচরণের প্রভাবে শিশু-কিশোররা অসময়ে যন আচরণ প্রদর্শন করার শঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যা আমাদের আন্ত:সামাজিক ও কৃষ্টি-কালচারের সঙ্গে কোনভাবেই যায় না।

 

বিজ্ঞজনরা বলছেন, দেশের সংস্কৃতি অঙ্গনের একজন শিল্পীর এমন আচরণে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলতে পারে শিশু-কিশোররা। তাই সেলিব্রেটি হিসেবে পরীমণিকে সতর্ক করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে মতামত দিয়েছেন বিজ্ঞজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *