Home দেশের খবর চট্টগ্রাম টেকনাফ হাসপাতালের পিয়নের কাছে মিললো ২০ হাজার ইয়াবা!

টেকনাফ হাসপাতালের পিয়নের কাছে মিললো ২০ হাজার ইয়াবা!

0
129

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ বন্দরে চুক্তিভিক্তিক ১৩০ টাকা বেতনের সাবেক কম্পিউটার অপারেটর নুরুল ইসলাম আটকের টক অব দ্যা টেকনাফের মুহুর্তে এবার ইয়াবাসহ ধরা খেলেন হাসপাতালের পিয়ন।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

আটক রহিম রামু উপজেলার কচ্ছপিয়া চাকমারকাটার নুর আহাম্মদের পুত্র এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন।

 

স্থানীয়রা জানান, এই পিয়ন রহিম চাকরীর আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে। চাকরীর সুবাধে ইয়াবার একটি শক্তিশালী সিন্ডিকেটের সাথে পরিচয় হয়ে ইয়াবায় জড়ান তিনি। সে হাসপাতালের অসাধু কিছু কর্মকর্তাদের খুচরা ইয়াবা বিক্রি করতেন। চাকরীর কার্ড ব্যবহার করে সরকারী-বেসরকারী বিভিন্ন যানবাহন ব্যবহার করে কক্সবাজার-চট্টগ্রামে ইয়াবা পাচার করেছে। তাকে আটক করার পর হাসপাতাল এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত পিয়ন দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার করে আসছিল। তার কাছ থেকে একটি মোবাইলও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here