Home আলোচিত মাদক মামলায় আদালতে হাজিরা দিলেন পরীমণি

মাদক মামলায় আদালতে হাজিরা দিলেন পরীমণি

0
91

নজর২৪, ঢাকা- ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। আজ (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে তিনি হাজিরা দেন।

 

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ছিল। কিন্তু সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছেন।

 

এর আগে মাদক মামলায় আদালতে হাজিরা দিতে বুধবার বেলা পৌনে ১১টার দিকে কালো রঙের একটি গাড়িতে পরীমণি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছান।

 

এদিন নিজের নিরাপত্তার কথা ভেবে পরীমণি নিজেই হাজতখানার গেট দিয়ে প্রবেশ করেন। এসময় পুলিশ ও তার কিছু আত্মীয় হাজতখানার ভেতরে প্রবেশ করেন। পরে হাজিরা শেষে দুপুর সোয়া ১২টার দিকে তিনি আদালত ত্যাগ করেন।

 

এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

 

গত ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন বিদেশি ম.দসহ বিপুল পরিমাণ মা.দ.কদ্রব্য জব্দের দাবি করে বাহিনীটি। পরের দিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরীমনিকে আদালতে তোলা হয়।

 

আদালত তাকে প্রথম দফায় ৪ দিনের রিমান্ডে দেয়। পরে তাকে আবারও দুই দফায় তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here