বিনোদন ডেস্ক- দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব। তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। রোববার দিনগত রাত ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ করে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং, ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’
জানা গেছে, ১৩ সেপ্টেম্বর (সোমবার) রাকিব সরকারের জন্মদিন। দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই বিয়ের এই আয়োজন। রাকিবের জন্মদিনে বিয়ে করে নিজেকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন মাহি। বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন নবদম্পতি।
সোমবার দিনভর জীবনসঙ্গীর জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন মাহি। রাত ৮টার একটু আগে ফেসবুক ঢুঁ দিলেন। স্বামীর সঙ্গে তিনটি ছবি আপলোড করে লিখলেন,’তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।’
সঙ্গে একটি লাভ ইমোজি যোগ করে দিয়েছেন। পরের লাইনে রাকিব সরকারকে মেনশন করে তিনি লিখেছেন, ‘সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’ সঙ্গে হাসির ইমোজি।
মাহির এমন আবদারের জবাবটাও রাকিব দিয়েছেন বেশ মজা করে। কমেন্টবক্সে লিখেছেন, ‘আমি রিয়েলি অনেক বেশি সারপ্রাইজড জান কলিজা। সারাজীবন তোমাকে বিরক্ত করব কথা দিলাম।’
এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। তাঁদের পঞ্চম বিয়েবার্ষিকীর কয়েকদিন আগে মাহি জানান, একসঙ্গে আর থাকছেন না তাঁরা।
