রাজারহাটে নদী ভাঙন কবলিতদের মাঝে ত্রাণ বিতরন

আয়াতুল হোসেন জাহিদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সাড়ে ৪শত পরিবারের মাঝে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।

 

শুক্রবার উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি দাখিল মাদরাসা প্রাঁঙ্গনে উক্ত ইউনিয়নের গতিয়াশাম, চরগতিয়াশাম বগুড়াপাড়া এবং সরিষাবাড়ি গ্রামের ভাঙনে ক্ষতিগ্রস্ত সাড়ে ৪শত পরিবারের মাঝে সংসদ সদস্যের প্রতিনিধি আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরন করেন।

 

এসময় রাজারহাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আমজাদ হোসেন, যুগ্ন আহবায়ক ওয়াহেদ সরকার, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি রতন আহমেদ লিটন, জাতীয় পার্টির নেতা স্বপন আহমেদ, আলম, ইউপি সদস্য মহুবর রহমান, শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *