Home দেশের খবর দীর্ঘ ২৪ বছর পর নান্দাইল পৌরসভা নিজস্ব ভবন উদ্বোধন

দীর্ঘ ২৪ বছর পর নান্দাইল পৌরসভা নিজস্ব ভবন উদ্বোধন

0
308

শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: পৌরসভা ঘোষণার দীর্ঘ ২৪ বছর পর ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নিজস্ব জায়গায় নতুন অফিস ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।

 

জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে জাতীয় প্রতাকা উত্তোলনের পর শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

 

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে চন্ডীপাশা এলাকায় নতুন পৌর ভবন উদ্বোধনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নান্দাইল পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক বাহার, সহকারী কমিশনার ভূমি মো. মাহফুজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শরাফ উদ্দিন ভূইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম লাভলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

 

উদ্বোধনী সভায় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌর সভার কমিশনারবৃন্দ, কর্মকর্তা কর্মচারীগণ, উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here