Home জাতীয় পুলিশের এসআইয়ের যদি ঢাকায় ১৮টি বাড়ি থাকে, গোটা সিস্টেমের কী অবস্থা: ফখরুল

পুলিশের এসআইয়ের যদি ঢাকায় ১৮টি বাড়ি থাকে, গোটা সিস্টেমের কী অবস্থা: ফখরুল

0
101

নজর২৪, ঠাকুরগাঁও- আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজনের ওপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন।

 

তিনি বলেন, একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি, এছাড়া দেশের বাইরেও বাসা আছে। তাহলে একজন এসআইয়ের যদি এই অবস্থা হয় তাহলে গোটা সিস্টেমের কী অবস্থা, এটা আপনারাই চিন্তা করে দেখেন।

 

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের নির্যাতনকারী, শোষণকারী দলে পরিণত হয়েছে। তারা দেশের মানুষের আশা-আকাঙক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। তাই তাদের ক্ষমা করা যায়না।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমাদের দাবি একটাই। এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সব দলের সঙ্গে কথা বলছি।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দাবি করে দলের মহাসচিব বলেন, তাকে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।

 

তালেবান সরকার ইস্যুতে এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ এটা আমরা সমর্থন করিনা। যে সরকারই আসুক সেই দেশের জনগণের অধিকার মুল্যায়ন করবে এমনটাই আশা করি।

 

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আলম আল মামুন, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনদিনের সাংগঠনিক সফর শেষে মির্জা ফখরুল সকালেই ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here