নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি- এই স্লোগানকে সামনে রেখে নাগরপুরে ২০২১-২০২২ আর্থিক সালে রাজস্ব বাজেট এর আওতায় পোনামাছ অবমুক্তি করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর), দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর দেলদুয়ার সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সিফাত-ই-জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, মৎস্য অফিসার মাসুম বিল্লাহ, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, (মহিলা) ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।
