রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর সংসদীয় আসনের সদ্য প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধায় শাহজাদপুর উপজেলা বণিক কল্যাণ সমিতির দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কার্যারলয়ের সামনে সাধারণ সম্পাদক রবিণ আকন্দ’র সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন’র বড় কন্যা ডাঃ শাহনাজ রহমান শম্পা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি।
অন্যান্য অতিথির মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৈজুরী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আলম, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপেলো, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি হাফিজুর রহমান পবিত্র কুরআন তেলাওয়াত করেন। আলোচনা সভায় প্রত্যেক বক্তাই প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও শাহজাদপুরের উন্নয়নে তার অবদানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় ডাঃ শম্পা রহমান বলেন, আমার মরহুম পিতার বিষয়ে প্রত্যেক বক্তাই সুন্দর সুন্দর কথা বলেছেন এজন্য তাদের ধন্যবাদ। আমার পিতা সবসময় শাহজাদপুরের মানুষের জন্য চিন্তা করতেন।
তিনি তার পিতার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং শাহজাদপুরের মানুষের জন্য তার পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল কিছু করার ইচ্ছা ব্যাক্ত করেন।
আলাচনা সভা শেষে প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি হাফিজুর রহমান।
এর আগে মঙ্গলবার বাদ আছর শাহজাদপুর উপজেলা বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রবিণ আকন্দের নেতৃত্বে পৌর শহরের চুনিয়াখালীপাড়ায় মখদুমিয়া কবরস্থানে অবস্থিত প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের কবর জিয়ারত করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি হাজী মোশাররফ হোসেন, আলহাজ্ব সিরাজুল ইসলাম, আলহাজ্ব হায়দার আলী, আলহাজ্ব নজরুল ইসলাম, হাজী আব্দুল হাই, মোমিন শেখ, আলহাজ্ব আবু সাইদ সরকার, তৌহিদুর রহমান এ্যাপোলো, সুজা, শান্ত খান, মজিদ শেখ আকুব্বর প্রা: আমির হোসেন, আলহাজ্ব মাহবুবুর রহমান মন্জু, হাজী মনছুর প্রমূখ।
