শাকিব খানের সঙ্গী এখন নুসরাত ফারিয়া!

বিনোদন ডেস্ক- ঢাকাই চলচ্চিত্রের ‘নাম্বার ওয়ান’খ্যাত চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ সময় ধরে একক রাজত্ব করে যাচ্ছেন রুপালি পর্দায়। পাশাপাশি বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও তাকে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার এই চিত্রনায়ক বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হয়েছেন।

 

গতকাল ৬ সেপ্টেম্বর রাজধানীর মেরাদিয়ার একটি শুটিং হাউজে বার্জার পেইন্টস রেডিয়েন্সের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

 

এর আগে শাকিবের সঙ্গে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করেছিলেন নুসরাত ফারিয়া।

 

বিজ্ঞাপনটি পরিচালনা করছেন সামিউর রহমান। ইন্ডি রিলস প্রোডাকশন হাউজের ব্যানারে শাকিবের বিজ্ঞাপনটি প্রযোজনা করছেন দিদারুল ইসলাম শিশির।

 

প্রযোজক জানান, এটি রোমান্টিক ধাঁচের একটি কাজ। বিজ্ঞাপনটির শুটিং শেষে মুম্বাই থেকে সম্পাদনা করা হবে। চলতি মাসেই টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে দেখানো হবে এটি।

 

জানা গেছে, শাকিব-ফারিয়ার এই বিজ্ঞাপনে জিঙ্গেল গেয়েছেন প্রতীক হাসান ও লুইপা। সংগীত করেছেন প্রীতম হাসান নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *