Home আন্তর্জাতিক স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা, বেল্ট পেঁচিয়ে খুন করলেন ব্যাংক কর্মকর্তা

স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা, বেল্ট পেঁচিয়ে খুন করলেন ব্যাংক কর্মকর্তা

0
220

নজর২৪ ডেস্ক- স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা এবং অত্যাচার সহ্য করতে না পেরে কুকুরের বেল্ট পেঁচিয়ে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছেন এক ব্যাংক কর্মকর্তা। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ওই ব্যক্তি।

 

গত রোববার রাতে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘাতক ব্যক্তির নাম বিপ্লব পরিয়াদ। তিনি সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার দুর্গাপুর শাখার কর্মী।

 

পুলিশের বরাতে আনন্দবাজার জানিয়েছে, অভিযুক্ত বিপ্লব রোববার রাতে কাঁকসা থানায় আসেন। থানার ওসিকে তিনি জানান, স্ত্রীকে খুন করেছেন। পুলিশ তখন তার বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে বিপ্লবের স্ত্রীর দেহ পড়ে রয়েছে মেঝেতে।

 

পুলিশ জানিয়েছে, মৃতের নাম ঈপ্সা প্রিয়দর্শিনী (২৫)। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

 

পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে তার সঙ্গে বিয়ে হয় ঈপ্সার। তারা উড়িষ্যার কটকের বাসিন্দা। কর্মসূত্রে তারা কাঁকসায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। রোববারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময়ই ঈপ্সার গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে বিপ্লব খুন করেন।

 

স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা এবং অত্যাচার সহ্য করতে না পেরেই তাকে খুন করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই ব্যাংক কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here