হেফাজত নেতা মামুনুল হক আবার কাশিমপুর কারাগারে

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে ফের গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। খুলনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, সোমবার তাকে খুলনা কারাগার থেকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

 

এর আগে গত শুক্রবার মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়েছিল। রোববার তাকে একটি বিস্ফোরক মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

 

এ সময় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন আদালত। সেইসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ১০ অক্টোবর ধার্য করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *