Home দেশের খবর প্রয়াত এমপি স্বপনের কবর জিয়ারত করলেন তানভীর ইমাম এমপি

প্রয়াত এমপি স্বপনের কবর জিয়ারত করলেন তানভীর ইমাম এমপি

0
215

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের কবর জিয়ারত করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম এমপি।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় শাহজাদপুর পৌর শহরের চুনিয়াখালীপাড়ায় অবস্থিত মখদুমিয়া কবরস্থানে প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন এমপি’র কবর জিয়ারত করেন। এসময় প্রয়াত এমপি স্বপনের কবরে তিনি পুস্পস্তবক অর্পণ করেন এবং বেশ কিছুক্ষণ দাড়িয়ে নিরবতা পালন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী, প্যানেল মেয়র তৌহিদ আ্যপোলো, ট্রাক, কাভাড ভ্যান মালিক সমিতির সভাপতি মরহুম এ.পি সাহেবের মেঝ জামাতা মামুন রানা, উপজেলা যুবলীগের আহবায়ক, আশিকুল হক দিনার, যুগ্ন আহবায়ক কামরুল হাসান হিরোক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, ছাত্রলীগের সাধা: সম্পাদক রাসেল সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

 

এর আগে এমপি তানভীর ইমাম বিকাল ৪টায় প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের দ্বারিয়াপুরের বাসভবনে গিয়ে তার স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যের সাথে মতবিনিময় করেন ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here