কালীগঞ্জে পানিতে শিশুসহ ৩ জনের মৃত্যু

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ও ডোবায় গোসল করতে নেমে জোবায়েদ হোসেন নামে দেড় বছরের এক শিশু, সিয়াম (১৩) ও মাহিম (১৩) নামের ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঐ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ঐ এলাকার উমর আলীর ছেলে।

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকালে শিশুটি বাড়ির পাশে কবি শেখ ফজলল করিমের সড়কে খেলা করছিল। এরই ফাকে শিশুটি নিখোঁজ হলে দুঃচিন্তায় পড়ে পরিবারের সকলেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসককে দেখালে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মোঃ সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে দুপুর ১টার দিকে ঐ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির এলাকায় বিলের পানিতে গোসল করতে নেমে সিয়াম ও মাহিম নামে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *