শেরপুরে ৩ মহিলা ছিনতাইকারী আটক

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ছিনতাই চক্রের তিন মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার উত্তর শ্রীবরদী এলাকার থেকে এলাকাবাসী আটক করে ওই তিন ছিনতাইকারী সদস্যদের পুলিশে সোর্পদ করেন।

 

আটককৃতরা হলো- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগিলা তাত্তাপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কল্পনা (১৮), রাসেল মিয়ার স্ত্রী নিপা (২২) ও একই গ্রামের বিপুল মিয়ার স্ত্রী মইচমতি (২২)।

 

জানা গেছে, শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী শান্তি (১৮) ও ছিনতাইকারী সদস্যরা একই অটোরিক্সা দিয়ে বকশীগঞ্জ যাচ্ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের মহিলা সদস্যরা কৌশলে শান্তির ভ্যানেডি ব্যাগের চেইন খোলে টাকা হাতিয়ে নেয়। পরে পথিমধ্যে উত্তর শ্রীবরদী এলাকায় ওই তিন মহিলা নেমে গেলে শান্তির সন্দেহ হয়।

 

শান্তি ভ্যানেডি ব্যাগের চেইন খোলা দেখে চিৎকার দিলে ছিনতাইকারী চক্রের সদস্যরা দৌড় দেয়। পরে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে সংবাদ দেয়।

 

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসিম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *