Home দেশের খবর বুড়িমারীতে ট্রাকের চাপায় প্রাণ গেল কৃষকের

বুড়িমারীতে ট্রাকের চাপায় প্রাণ গেল কৃষকের

0
130

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মন্ডল (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। মৃত মন্ডল ঐ এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে ঐ এলাকার জাতীয় মহাসড়কের উপর দাড়িয়ে ছিলেন মন্ডল। এসময় পিছনদিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here