Home আলোচিত মামুনুল হককে খুলনা কারাগারে নেওয়া হচ্ছে

মামুনুল হককে খুলনা কারাগারে নেওয়া হচ্ছে

0
157

নজর২৪, ঢাকা- হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

 

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

 

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সোনাডাঙ্গা থানার ২৩ (২) ২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

জানতে চাইলে খুলনার জেল সুপার ওমর ফারুক বলেন, মামুনুল হক বর্তমানে খুলনার পথে রয়েছেন। আমরা এখনো তাকে বুঝে পাইনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here