শ্রীমঙ্গলে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।

 

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এ এস এম ইয়াহিয়া খাঁন।

 

প্রতিবাদ সভায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন বলেন, ১ সেপ্টেম্বর ২০২১ ইং বুধবার সকালে দোকান খোলার পর চুরি হওয়ার বিষয়টি নজরে আসে ব্যবসায়ীদের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এখনও চোরদের আটক ও মালামাল উদ্ধার করতে পারেনি প্রশাসন। প্রতিবাদ সভায় তিনি প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে চোরদের ধরে আইনের আওতায় আনার দাবী জানান। নাহলে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি বৃহৎ আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে আজকের প্রতিবাদ সভায় ঘোষণা করেন।

 

এছাড়াও এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন, সভাপতি এ এস এম ইয়াহিয়া, সহ-সভাপতি মোঃ কাদির খাঁন, দেবাশীষ ধর পার্থ, মোঃ শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, কোষধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মো.ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত শর্মা, কার্যকরী পরিষদের সদস্য অজয় দাশ,পরিমল পাল, সামছুল ইসলাম শামীম, অজয় সিং, মামণি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. শাহ আলম, মানবাধিকার কর্মী মো. মানিক মিয়া, ব্যবসায়ী শেখ সারোয়ার জাহান জুয়েল, ব্যবসায়ী মাওলানা সৈয়দ মোজাদ্দিদ আলী, ও রহিম নোমানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *