তৃতীয় বিয়ে করলেন ন্যানসি

বিনোদন ডেস্ক- বিয়েটা হচ্ছে শিগগিরই- এমনটাই জানিয়েছিলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। পাত্র গীতিকার মহসীন মেহেদী। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহ দুয়েক আগে হয়েছিল বাগদান। এরপর আগস্টের শেষ সপ্তাহে হলো বিয়ে।

 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা জানালেন একেবারেই ঘরোয়া ও ছোট পরিসরে হয়েছে শুভ কাজটি।

 

তিনি বলেন, ‌‘বিয়ের তারিখটা এই মুহূর্তে জানাচ্ছি না। যেহেতু শোকের মাস আগস্ট। তাই সে মাসের বিয়ের পরিকল্পনা ছিল না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বরে বিয়ে করলাম আমরা।’

 

জানান, বিয়েতে দুই পরিবারের চারজনের মতো অতিথি উপস্থিত ছিলেন। শিগগিরই তারা নতুন বাসাতে উঠবেন।

 

এর আগে ধুমধাম করে বিয়ের পরিকল্পনার কথা বলেছিলেন ন্যানসি; পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে বিয়েটা সারলেও করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনার রয়েছে বলে জানালেন ন্যানসি।

 

জানা গেছে, গানের সুবাদে মোহসিন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

 

সম্প্রতি ন্যান্সি বলেছিলেন, ‘এক বছর আগে মোহসিনের কথায় গান করেছি, কিন্তু এটা ভাবার কারণ নাই যে তার সঙ্গে আগে থেকেই আমার সম্পর্ক ছিল। মূলত আমার আর তার বিয়ের উদ্যোগটি অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন ভাই নিয়েছেন। এখন পারিবারিকভাবেই সব হচ্ছে।

 

নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সী পরবর্তীতে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত।

 

আর গীতকবি মোহসিন মেহেদীর দ্বিতীয় বিয়ে। তার প্রথম ঘরে দুই সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *