আগামীকাল দেশে পৌঁছাবে এমপি স্বপনের মরদেহ

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: তুরস্কে চিকিৎসাধীন মারা যাওয়া সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাদপুর উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি’র মরদেহ আগামীকাল শুক্রবার (০৩ আগষ্ট) ভোরে দেশে পৌছানোর কথা রয়েছে।

 

এর আগে আজ বৃহস্পতিবার (০২ আগষ্ট) রাত ৩টা ১৫ মিনিটে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

 

শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী জানান, এমপি হাসিবুর রহমান স্বপন সাহেবের মরদেহ দেশে পৌছানোর পর সকালে জাতীয় সংসদ ভবন চত্বরে জানাযা অনুষ্ঠিত হবে।

 

পরে মরহুমের মরদেহ তার সংসদীয় আসন ও জন্মভুমি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিয়ে যাওয়া হবে। শাহজাদপুর পাইলট মডেল হাইস্কুল মাঠে তার দ্বিতীয় দফা জানাযা শেষে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মখদুমিয়া কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

 

উল্লেখ্য, গত ২৫ আগষ্ট তিনি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হন এবং ২৬ আগষ্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

 

এরপর গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে গত ২৯ আগষ্ট উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে তুরস্কে নেওয়া হয় এবং সেখানে একটি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

 

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি শিল্প মন্ত্রনালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪র্থ বারের মতো শাহজাদপুরের এমপি হিসেবে দায়িত্বপালন করছিলেন। ১৯৫৬ সালে জন্ম নেওয়া এমপি স্বপন ব্যক্তিগত জীবনের তিন কন্যা সন্তানের জনক ছিলেন।

 

তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে দলীয় নেতাকর্মী, সর্বস্তরের মানুষ ও উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। অগনিত মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি পোষ্ট করে শোক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *