বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (১ সেপ্টেম্বর) বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহরের সিলমী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাদিকুল আলম খোকা।

 

এতে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শো: আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক প্রমুখ।

 

এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *