Home আলোচিত কারাগারে পরীমনিকে মেহেদি-নেইলপলিশ দিলো কে?

কারাগারে পরীমনিকে মেহেদি-নেইলপলিশ দিলো কে?

0
218

নজর২৪, ঢাকা- মাদক মামলায় দীর্ঘ ২৭ দিন কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। আজ বুধবার সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।

 

পরীকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন। পরে সকাল সাড়ে ৯টার দিকে গাড়িতে পরীমনিকে নিয়ে কারাফটক ত্যাগ করেন তারা। এ সময় সাদা গাড়ির সানরুফ খুলে উঁচু হয়ে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান উৎফুল্ল পরীমনি।

 

তবে তিনি যখন হাত নেড়ে তার ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন তার আঙুলে নেইলপলিশ পরা ছিল। শুধু তাই নয়, মেহেদি দিয়ে তার হাতে লেখা ছিল- ‌‌‘ডোন্ট লাভ মি বিচ’।

 

অনেকের চোখ আটকে গেছে পরীমনির হাতের তালুতে আঁকা ওই লেখায়। স্বাভাবিকভাবেই এমন ছবি প্রকাশের পর প্রশ্ন উঠেছে, কাকে বা কাদের এ বার্তা দিলেন চিত্রনায়িকা?

 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চা হচ্ছে। তবে অনেকে আবার এমনও প্রশ্ন তুলেছেন কারাগারে মেহেদি ও নেইলপলিশ কীভাবে পেলেন পরীমনি? অনেকে বলছেন, ‘কারাগারে বিউটি পার্লার আছে?’।

 

এ বিষয়ে কারাগার কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মহল যে উত্তরই দিক না কেন সেদিকে যে উৎসুক জনতা ও ভক্তকুলের ভ্রুক্ষেপ নেই তা বোঝা যায় দীর্ঘ নাটকীয়তার পর কারাগার থেকে বের হওয়া পরীমনিকে ঘিরে তাদের জটলা দেখে।

 

এসময় জনতা পরীমনির গাড়ি ঘিরে ধরে সেলফি তোলায় ব্যস্ত হয়ে যায়। একসময় গাড়ির ছাদের খোলা জানালা দিয়ে বের হয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়েন পরীমনি। একইসাথে নিজের মোবাইল দিয়েও তিনি গাড়িতে থেকেই সবার সাথে ছবি তুলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here