অবশেষে তৃতীয় স্বামীকে প্রকাশ্যে আনলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

বিনোদন ডেস্ক- দ্বিতীয়বার বিয়ে বিচ্ছেদের পর আবারও বিয়ে করার ঘোষণা দিলেও কাকে বিয়ে করছেন তা জানাননি কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

 

শুধু বলেন, আসছে সেপ্টেম্বরে আয়োজন করে জানাবেন বরের নাম, পরিচিত করাবেন সবার সঙ্গে। কিন্তু ন্যান্সি আয়োজন করে জানানোর আগেই জানা যায় তার বর কে।

 

পরে অবশ্য ন্যান্সি নিজেই তার হবু বর সম্পর্কে বিস্তারিত জানান গণমাধ্যমে। শুধু তাই নয়, নিজের ফেসবুক ওয়ালে বরের একটি ছবিও পোস্ট করেন। পোস্ট করেছেন বরের আগের ঘরের বাচ্চাদের নিয়ে ছবিও।

 

এর আগেও গত ২৬ আগস্ট ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ন্যান্সি। ছবিতে বর-বধুর সাজে থাকলেও মুখ দেখানো হয়নি। ইমোজি দিয়ে ছবির মুখ ঢেকে পোস্ট করেন ন্যান্সি।

 

সোমবার তৃতীয় স্বামীর সঙ্গে যুগল ছবি পোস্ট করেছেন এ গায়িকা। ক্যাপশনে লিখেন, ‘আমি হাজার কথার মালা গেঁথে / চেয়ে আছি শুধু তোমারই পথে/ জানি আমার কাছেই তুমি এখনই আসছো/ তুমি তো এখন আমারই কথা ভাবছো।’

 

জানা যায়, ন্যান্সির এই বরের নাম মোহসিন মেহেদী। একজন গীতিকবি তিনি। অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন।

 

ন্যান্সি বলেন, আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনার কারণে মনে হয় না অনুষ্ঠান করতে পারবো। এখন প্ল্যান হচ্ছে একদিন হুট করেই হয়তো বিয়ে করে ফেলবো।

 

মোহসিন মেহেদী সাথে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে বলে জানান ন্যান্সি। তাদের বিয়ের মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *