Home জাতীয় জিয়ার কবর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য : যা বললেন মির্জা ফখরুল

জিয়ার কবর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য : যা বললেন মির্জা ফখরুল

0
198

নজর২৪, ঢাকা- রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাস্যকর’ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

এর আগে সকালে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ যে নেই, তা খালেদা জিয়াসহ বিএনপির নেতারা ভালো করে জানেন।’

 

এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘আজকেই আওয়ামী লীগের সভানেত্রী বিষোদগার করেছেন জিয়াউর রহমান বিরুদ্ধে। তিনি তার মাজার সম্পর্কে কথা বলেছেন, তার একাত্তর সালের যুদ্ধের ভূমিকা নিয়েও কথা বলেছেন। একটা হাস্যকর বক্তব্য তিনি (প্রধানমন্ত্রী) রেখেছেন।’

 

‘এ বক্তব্য থেকে প্রমাণ হয় যে, এরা কতটা প্রতিহিংসাপরায়ণ। যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তার ন্যুনতম স্বীকৃতি দিতেও তারা নারাজ। আজকে এটা ঐতিহাসিকভাবে সত্য, দিবালোকের মতো সত্য যে, জিয়াউর রহমান রণাঙ্গনে থেকেই যুদ্ধ করেছেন, রণাঙ্গনে থেকেই যুদ্ধ পরিচালনা করেছেন। এটা দিবালোকের মতো সত্য যে, তিনি (জিয়াউর রহমান) যেদিন শাহাদাত বরণ করে সেদিন এদেশের লাখ লাখ তার জন্য কেঁদেছিল এবং মানিক মিয়া এভিনিউতে লাখ লাখ মানুষ তার জানাজায় অংশ গ্রহণ করেছিল। এতে প্রমাণ হয় তিনি কত জনপ্রিয় নেতা ছিলেন’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

২১ আগস্টের গ্রেনেড হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘২১ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের প্রথম সোপান ছিল। প্রকৃতপক্ষে ২১ আগস্ট একটি সুদুরপ্রসারী চক্রান্ত বাংলাদেশকে আবার গণতন্ত্রহীন করার জন্য, বাংলাদেশের মানুষের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য।’

 

আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা গণতন্ত্র হ”ত্যা করেছে, ভোটের অধিকার লুট করেছে, বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। সত্যিকার অর্থে বলতে, তারা আজকে জনগণের সমস্ত অধিকার ছিনিয়ে এটাকে পুরোপুরি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চলেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here