মোংলায় আইভি রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আইভি রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ সারহান নাসের তন্ময় এমপি সমর্থক গোষ্ঠী মোংলার আয়োজনে দলীয় কার্য্যালয়ে ২৫ আগস্ট বুধবার বিকেলে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী কাবেরী হক।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ইজারাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুবলীগ নেতা উদয় শংকর বিশ্বাস, মহিলা যুবলীগের সভাপতি সুমীলীলা, শ্রমিকলীগ নেতা মিলন শিকারী, আব্দুল জলিল শিকদার প্রমূখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু এভেনিউতে গ্রেনেড হামলায় প্রথমে ২৩ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেন এবং শত শত নেতাকর্মী স্প্রিন্টারে আহত হয়। আজও গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে অনেক নেতাকর্মী কষ্টে দিন কাটাচ্ছেন। গ্রেনেডে গুরুতর আহত আইভি রহমান চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন। আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *