Home খেলাধুলা মেসির অভিষেক ম্যাচের খবরে মুহূর্তেই শেষ টিকিট!

মেসির অভিষেক ম্যাচের খবরে মুহূর্তেই শেষ টিকিট!

0
157

স্পোর্টস ডেস্ক- বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব ইয়ারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান লিওনেল মেসি। এরপর সকল আনুষ্ঠানিকতা শেষ করে দলের সঙ্গে অনুশীলনও শুরু করেন যথাসময়ে।

 

তবে ম্যাচ কবে খেলবেন এ নিয়ে নির্দিষ্ট করে কোনও কিছু জানায়নি পিএসজি ক্লাব কর্তৃপক্ষ। ধোঁয়াশা কাটিয়ে এবার মাঠে নামার অপেক্ষা লিওনেল মেসির। বলা হচ্ছে আগামী ৩০ আগস্ট পিএসজির জার্সিতে স্টেডি রিমসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে এই আর্জেন্টাইন কিংবদন্তির।

 

এমন খবরে শেষ হয়ে গেছে সব টিকিট। রিমসের মাঠ ডেলাউন স্টেডিয়ামের ধারণ ক্ষমটা ২১ হাজার। সেটি শেষ হয়ে গেছে ম্যাচের ৪ দিন আগে।

 

শুধু যে ফরাসি দর্শকরা টিকিট কিনেছেন তা নয়, মেসি সমর্থকরা হুমড়ি খেয়ে পড়েছেন ম্যাচটার সাক্ষী হবার জন্য। টিকিটের জন্য আবেদন করা হয় চিলি, দক্ষিণ কোরিয়া, ভারত, থাইল্যান্ড ও মিসর থেকে।

 

টিকিটের দাম ধরা হয়েছে ৩৫ থেকে ১০০ ইউরো। যা কালো বাজারে বিক্রি হচ্ছে ৪০০ ইউরোতে। ধারণা করা হচ্ছে, এই টিকিট ম্যাচের আগে ১০০০ ইউরোতেও গিয়ে ঠেকতে পারে।

 

ফরাসি গণমাধ্যমগুলো জানাচ্ছে, রিমেসের সবশেষ হোম ম্যাচে মাত্র ৬ হাজার টিকিট বিক্রি হয়েছিল। মেসির আগমনে সেটি এখন ঠেকেছে ২১ হাজারে! এমন কী পিএসজিতে মেসির অভিষেক ম্যাচের সাক্ষী হতে আবেদন করেছেন ১২০ জন সাংবাদিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here