Home আলোচিত প্রতারণার অভিযোগে অবশেষে ইভ্যালির বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে অবশেষে ইভ্যালির বিরুদ্ধে মামলা

0
289

নজর২৪ ডেস্ক- আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে সিরাজগঞ্জে মামলা দায়ের হয়েছে।

 

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা মো. রাজ বাদী হয়ে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালত এই মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬/২০২১।

 

মামলা সূত্রে জানা গেছে, মো. রাজ ইভ্যালির সাইক্লোন অফার থেকে চলতি বছরের ৪মে একটি টেলিভিশন, পেনড্রাইভ, আয়রণ মেশিনসহ ৫টি পণ্য অর্ডার করেন। যার মূল্য ৫০ হাজার ৭৩৭ টাকা। ইভ্যালির নীতিমালা অনুযায়ী পণ্য অর্ডারের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া কথা সে অনুযায়ী পণ্য ডেলিভারি দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ে পণ্য হাতে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।

 

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগ জানিয়েছেন, মোকাম কামারখন্দ থানা আমলী আদালতের বিচারক মোছা. জেসমিন আরা বাদীর জবানবন্দি গ্রহণ ও কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জের উপর দায়িত্ব দিয়েছেন।

 

আরও পড়ুন-

অগ্রিম টাকা নিয়ে ‘প্রতারণা’, ইভ্যালির বিরুদ্ধে থানায় জিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here