রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক: বাস্তবে নয় পর্দায় রাসেল আর স্বর্ণলতা প্রেমে মজেছেন। প্রথম বারের মত রাসেল আর স্বর্ণলতা একটি একক টিভি নাটকে অভিনয় করলেন। নাটকে আরো ছিলে তারিক আনাম খান, মনিরা মিঠু প্রমুখ।
“ওলট পালট প্রেম” নাটকটি পরিচালনা করেছেন তরুন প্রতিভাবান নির্মাতা বাবু সিদ্দিকী।
“ওলট পালট প্রেম” নাটক সম্পর্কে মডেল-অভিনেতা শাহিদুজ্জামান রাসেল বলেন- “ওলট পালট প্রেম” এর গল্পটি অন্য রকমের।এখানে হাসি-কান্না , আনন্দ-বেদনা এবং সুখ-দুঃখ গুলোকে ফ্রেমে বন্দি করে তা “ওলট পালট প্রেম”নাম দিয়ে তা উপস্থান করা হয়েছে। তাছাড়া তারিক আনাম খান এবং মনিরা মিঠু’র মত শক্তিমান অভিনেতাদের সাথে কাজ করা মানে এক অন্য ধরনের অভিজ্ঞতা।
“ওলট পালট প্রেম” নিয়ে স্বর্ণলতা বলেন- “ওলট পালট প্রেম” গল্পটা যখন নির্মাতা আমাকে দেয় পড়ার পড়ে ভাল লেগে যায়। নাটকে চমৎকার হাস্যজ্জল একটি গল্পের মাধ্যমে প্রেমকে ফুটিয়ে তোলা হয়েছে।আশা করছি “ওলট পালট প্রেম” দর্শক খুব উপভোগ করবে।
নির্মাতা বাবু সিদ্দিকী বলেন- রাসেল-স্বর্ণলতা নিয়ে কাজ করে ভালই লেগেছে। আশা করছি দর্শক কাজটি উপভোগ করবে। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন- গত ২০ আগস্ট রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে।নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার করা হবে।“ওলট পালট প্রেম” নাটকটি প্রযোজনা করেছে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড।
