বঙ্গবন্ধুর চেতনা বুকে ক্ষুদে বঙ্গবন্ধুর

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ফারহান সাদিক সামি, বয়স ১২ বছর। ভালোবেসে আদর করে অনেকে ডাকে ক্ষুদে বঙ্গবন্ধু। ৬ বছর বয়স থেকে বঙ্গবন্ধুকে ভালবেসে ৭ মার্চ সহ বঙ্গবন্ধুর ৬টি ভাষণ রপ্ত করেছে সে।

 

বিভিন্ন অনুষ্ঠানে তা পরিবেশন করে সামি পেয়েছে অগনিত মানুষের ভালোবাসা। এছাড়া বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তার বক্তব্য অনেকের মন জয় করেছে। গত ১৮ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ মার্চের ভাষণ প্রাইমারি বইতে পাঠ্য করার দাবিতে ৩ দিন ব্যাপি অবস্থান কর্মসূচি পালন করে দেশব্যাপি আলোচনায় এসেছে সে।

 

সামির বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুরের দপ্তিয়র ইউনিয়নের সারোটিয়াগাজী গ্রামে। বাবা আমিরুল ইসলাম আলোকের চাকুরি সুবাদে মানিকগঞ্জের সিংগাইরে থেকে লেখাপড়া করছে সামি। ৬ বছর বয়সে ৭ মার্চের ভাষণ রপ্ত করে ও তা উপস্থাপণ করে সকলকে তাক লাগিয়ে দেয়।

 

গণ জাগরণ মঞ্চ, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় যাদুঘর, জাতীয় শহীদ মিনার, ধানমন্ডি- ৩২ নাম্বার ও স্থানীয় পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণ উপস্থাপনা করে সামি সকলের কাছে হয়ে উঠেছে ক্ষুদে বঙ্গবন্ধু।

 

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের কেন্দ্রিয় অনুষ্ঠানে ভাষণ ও বক্তব্য দিয়ে কেন্দ্রীয় নেতাদের স্নেহভাজন হয়ে গেছে সামি। বিভিন্ন প্রতিযোগিতায় সামির অর্জন গর্ব করার মতো।

 

বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বরাবরই প্রথম স্থান অধিকার করে সে। গত ১৫ আগষ্ট শোক দিবসে মানিকগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলাা প্রশাসকের কাছ থেকে পুরস্কার গ্রহন করে।

 

সামির উল্লেখ যোগ্য পুরস্কার হলো গত ১৮ অক্টোবর শেখ রাসেল শিশু- কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশনায় বিশেষ কৃতিত্বের জন্য ভার্চুয়ালে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ল্যাপটপ প্রাপ্তি।

 

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সামি জানায়, বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি তাঁর ভাষণ শিখেছি। প্রতিটি ভাষণে দেশের কথা, মেহনতি মানুষের কথা আছে। ভাষণগুলো পরিবেশন করে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। তবে আমার একটি আশা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বঙ্গবন্ধুর ভাষণগুলো পরিবেশন করা। সামি সকলের শুভকামনা প্রত্যাশা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *