Home দেশের খবর শেরপুরে নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

শেরপুরে নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

0
111

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার মৃগী নদী থেকে অজ্ঞাত এক নারীর (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার অষ্টমীতলা পূর্ব শেরী এলাকার মৃগী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে উপজেলার অষ্টমীতলা পূর্ব শেরী এলাকার মৃগী নদীতে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

 

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই নারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here