Home আলোচিত ‘দল বেঁধে’ অফিসে আইসেন না : ইভ্যালির এমডি

‘দল বেঁধে’ অফিসে আইসেন না : ইভ্যালির এমডি

0
99

নজর২৪ ডেস্ক- আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল জানিয়েছেন, আগামী রোববার তাদের কার্যালয় খোলা হচ্ছে।

 

গত জুলাইয়ে নতুন ই কমার্স নীতিমালা প্রকাশের এক সপ্তাহ আগেই গত ২৭ জুন ঢাকার ধানমণ্ডিতে ইভ্যালির কার্যালয়ে তালা দিয়ে কার্যক্রম সীমিত করে প্রতিষ্ঠানটি। তবে বলা হচ্ছিল, করোনাভাইরাস মহামারীর কারণে এই পদক্ষেপ।

 

বৃহস্পতিবার রাতে ফেইসবুক লাইভে এসে আগামী রোববার কার্যালয় চালু করার ঘোষণা দেন রাসেল। তবে ওই দিন পাওনাদারদের এক সঙ্গে কার্যালয়ে এসে বিশৃঙ্খলা না করার অনুরোধ জানান তিনি।

 

গ্রাহকদের পণ্য দিতে না পেরে চাপে থাকা ইভ্যালির এমডি বলেন, “অনেকে বলতেছেন ক্রেতারা দলবেঁধে আসবেন, কিছু একটা হবে। অনেকে ওই দিন লাইভ করতে যাচ্ছেন। এভাবে জোর করে যেহেতু বেনিফিট আসতেছে না। আপনারা চেষ্টা করুন, অ্যাপয়েন্টমেন্টের বাইরে না আসার।”

 

“রোববার থেকে অন্তত ১৫টা দিন আমাদের সাথে অ্যাপয়েণ্টমেন্ট ছাড়া আসবেন না। গ্রুপ করে আইসেন না। কারণ আপনারা আসবেন পজিটিভ সেন্সে, এইটাকে ক্যাপিটালাইজ করে একটা এক্সিডেন্ট হবে। আপনাদের ছোট্ট কিছু ভুলের জন্য সবগুলো ব্যাপার এলোমেলো হয়ে যাবে। ব্যাড ইনটেনশনের লোক যখন চান্স নিতে আসবে না, তখন আপনারা আইসেন।”

 

এই প্রসঙ্গে রাসেল বলেন, “মিডিয়া ইজ ফ্যান্টাসটিক। কিন্তু মিডিয়াতে যারা কাজ করে তাদের সবাই একরকম নয়। তাদের মধ্যে ‍দুএকজন যে ব্যাড ইনটেনশনের থাকবে না, সেটা কিভাবে মানি। কেউ কেউ হয়ত শুধু নেগেটিভ জিনিসগুলো হাইলাইট করবেন।”

 

এতদিন অফিস না খোলার ব্যাখ্যায় রাসেল বলেন, “কারণ আমরাও বুঝতে পারছিলাম না যে এই লকডাউনটা আবার দেবে কিনা। আমাদের ল্যাপটপ, কম্পিউটার মেগাস্কেলের অনেক কিছু নিয়ে বাসায় একটা সেটাপ করে ফেলেছে। ইমিডিয়েটলি অপেক্ষা করে দেখলাম যে আবার লকডাউন দেয় কি না।”

 

আরও পড়ুন-

ইভ্যালির গ্রাহকদের নতুন সুখবর দিলেন রাসেল

 

নজর২৪, ঢাকা- ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির গ্রাহকরা এখন থেকে আগের মত বিকাশে অর্থ পরিশোধ করতে পারবেন। সোমবার রাতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল নিজের ফেসবুক দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ফেসবুক স্ট্যাটাসে রাসেল লিখেছেন, ‘‘এখন থেকে ইভ্যালির গ্রাহকরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইনশাআল্লাহ, আমরা শিগগিরই সবকিছু পুনরুদ্ধার করতে পারবো।’’

 

বিষয়টি নি‌শ্চিত ক‌রে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বাংলাদেশ ব্যাংক ‘ই-কমার্সের পেমেন্ট বিষয়ক যে নীতিমালা দিয়েছে সেই অনুযায়ী বিকাশের পেমেন্ট গেটওয়ে চালু হয়েছে। ১৭ আগস্ট থেকে এটি কার্যকর হয়েছে।

 

এর আগে ১৭ জুলাই ইভ্যালির পে‌মে‌ন্ট স্থ‌গিত করে বিকাশ। ওই সময় বেশ কিছু ব্যাংকও ইভ্যালির সঙ্গে তা‌দের ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন স্থ‌গিত করে। এর ম‌ধ্যে ডাচ-বাংলা ব্যাং‌ক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এম‌টি‌বি), ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইউসিবি ও সিটি ব্যাংক ছিল।

 

এছাড়া ইভ্যালির সঙ্গে চুক্তিবদ্ধ বেশকিছু পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ভাউচারের বিপরীতে পাওনা অর্থ পরিশোধ না করায় তারা বিক্রি বন্ধ করে দেয়। ইভ্যালির গিফট ভাউচারে কেনাকাটার নিষেধাজ্ঞা দিয়ে বেশকিছু প্রতিষ্ঠান বিজ্ঞপ্তিও দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here