হেফাজত আমির বাবুনগরীর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম জুনায়েদ বাবুনগরীর পরিবার-পরিজন, আত্মীয় স্বজনদের সকলের প্রতি গভীর সমবেদনা জানান।

 

হেফাজত আমির মাওলানা বাবুনগরী বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন। জুনাইদ বাবুনগরীর মরদেহ বর্তমানে হাটহাজারী মাদরাসায় রাখা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতের নেতাকর্মীরা ও মাদরাসার ছাত্ররা মাদরাসার মাঠে আসা শুরু করেছেন।

বাবুনগরীর জানাজা রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেখানে জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন নানুপুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *