Home দেশের খবর ঢাকা মাল্টিপ্লাগ ঠিক করতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের

মাল্টিপ্লাগ ঠিক করতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের

0
129

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাল্টিপ্লাগের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭আগস্ট) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, আনাইতারা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

 

নিহত ওই ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের মো. আলম মিয়ার (প্রবাসী) ছেলে রাব্বি মিয়া (১৪)। সে নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

 

নিহতের প্রতিবেশী মো. সানোয়ার হোসেন জানান, মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে নষ্ট হওয়া মাল্টিপ্লাগ ঠিক করতে যায় রাব্বি। মাল্টিপ্লাগের লাইন চেক করার এক পর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. ফয়েজ উদ্দিন জানান, নিহতের পরিবার মরদেহ বিনা ময়না তদন্তের জন্য থানায় আবেদন করেছেন। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here