সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- করোনার টিকা ব্যবস্থাপনা নিয়ে জাতীয় পার্টি অসন্তুষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সরকারের সমালোচনা করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় টিকা প্রয়োগে বাংলাদেশের অবস্থান সবশেষে।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে রংপুরে পল্লীনিবাসে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
জিএম কাদের বলেন, চলমান গণটিকা কার্যক্রমে করোনা রোধ নয় বরং আরো সংক্রমণ বাড়বে। দেশে শুধুমাত্র লকডাউন দিলেই হবেনা বরং ২ লাখ দরিদ্র পরিবারকে ১০ হাজার করে টাকা দেয়ার কথাও জানান তিনি।
বিদিশা ও এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন,মামলাটি আদালতে চলমান তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাইনা। সময় হলে আপনাদের ডেকে বলব।
এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি পল্লীনিবাসে আসেন। পর কবর জিয়ারত শেষে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে যান।
