Home জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা করতে ভিপি নুরের অফিসে হিরো আলম

রাজনীতি নিয়ে আলোচনা করতে ভিপি নুরের অফিসে হিরো আলম

0
240

নজর২৪, ঢাকা- ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন হিরো আলম।

 

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর পল্টনে নুরের অফিসে যান আলম। সাক্ষাতের পর হিরো আলম বলেন, সাক্ষাৎকালে তাদের মধ্যে রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এই বিষয়ে নুরুল হক নুর বলেন, হিরো আলম এদিক দিয়ে যাওয়ার সময় আমার অফিসে এসেছিলেন। তিনি রাজনীতি করতে চান। আমাদের ব্যাপারেও তিনি আগ্রহী।

 

হিরো আলম সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া থেকে অংশ নেন। তিনি প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন চান। কিন্তু দল থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। পরে কারচুপির অভিযোগে এনে ভোট বয়কট করেন।

 

জানা যায়, বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন আলম। সিডি যখন চলছিল না, তখন তিনি কেবল ব্যবসা শুরু করেন। কেবল সংযোগের ব্যবসার সুবাদে গানের ভিডিও তৈরি করতে শুরু করেন তিনি। ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম।

 

ইউটিউবে হিরো আলমের এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তাঁর ভিডিও নিয়ে কৌতুক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় তাঁর ভিডিও নিয়ে হয় ট্রল। এরপর তিনি শুরু করেন সিনেমা প্রযোজনা ও অভিনয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here