নজর২৪, ঢাকা- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তালেবানদের বাংলাদেশের স্বীকৃতি দেওয়া উচিত। আজকে যদি তাদের স্বীকৃতি না দেই তারা ভারতের হিন্দুত্ববাদের দিকে যাবে। উদারপন্থী ইসলামিক রাষ্ট্র না হয়ে তারা কঠোর ধর্মান্ধ রাষ্ট্র হবে। সে জন্য আমরা যদি তাদের স্বীকৃতি দেই, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি তাদের আমরা প্রভাবিত করতে পারবে। একটা উদার ইসলামিক রাষ্ট্র হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘করোনা ডেল্টা ভেরিয়েন্ট ও সীমান্ত ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, রোহিঙ্গাদের ট্রেনিং দিতে হবে যাতে তারা তালেবানদের মতো আরাকান মুক্ত করতে পারে।
এ সময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার না থাকলে যা হয় তাই হচ্ছে। গুম বাড়ছে। আমেরিকা অনুরোধ করেছিল, আফগানদের সাময়িকভাবে জায়গা দিতে, গোয়ার্তুমি করে সরকার সেটা না করেছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ বলেন, এটা একটা ভুল কাজ করলেন। এই ভুলটা করে জীবনের বড় স্বপ্ন একটা নোবেল প্রাইজ পাওয়া, তার থেকে দূরে চলে গেলেন। এই অনুরোধ রাখা উচিত ছিল।
বৈঠকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যে কোনো দলের কর্মীরা তাদের নেতার কবরে-মাজারে ফুল দিতে যায়। এটা স্বাভাবিক। তাতে তাদের পে/টা/তে হবে, গু/লি করতে হবে- এ রকম ঘটনা কখনও দেখিনি। আপনারা সীমান্ত বন্ধ করতে পারেন না। সীমান্ত দিয়ে ভাইরাস নিয়ে মানুষ ঢুকে যায়, সেটা বন্ধ করতে পারেন না। কেবল বিরোধী দলের ওপর নি/র্যা/তন করতে পারেন। আপনাদের উন্নয়ন মানে অত্যাচারী উন্নয়ন।’
বৈঠকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, এনডিএমের সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান হীরা, গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ বক্তব্য দেন।
