ক্ষুব্দ শাকিব খান! বললেন, ‘এফডিসিতে সমিতিগুলোর কাজ কী?’

বিনোদন ডেস্ক- লকডাউনের কারণে দীর্ঘ সময় শুটিংয়ের বাইরে ছিলেন ঢাকাই সিনেমার কিং খান খ্যাত অভিনেতা শাকিব খান। লকডাউন উঠে যাওয়ায় বুধবয়ার (১১ আগস্ট) থেকে তিনি শুটিং শুরু করেছেন।

 

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড-এর চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সিনেমার শুটিংয়ের মাধ্যমে তিনি শুটিংয়ে ফিরেছেন। এফডিসিতে এর শুটিং শুরু হয়েছে।

 

তবে শুটিং করতে গিয়ে এফডিসির বেহাল দশা দেখে এই চিত্রনায়ক চলচ্চিত্রসংশ্লিষ্ট সমিতির কাজ নিয়ে প্রশ্ন তোলেন।

 

এফডিসিতে কাজের পরিবেশ খুঁজে পাচ্ছি না উল্লেখ করে শাকিব খান বলেন, ‘চারদিকে ভাঙা, ঘিঞ্জি হয়ে আছে। এফডিসিতে তাহলে সমিতিগুলোর কাজ কী? সিনেমা বানানো নিয়ে কোনো কিছু তো দেখি না।’

 

অবশ্য বেশি বেশি সিনেমার কাজ হলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে মনে করেন দেশসেরা এই চিত্রনায়ক। ‘সিনেমা নির্মাণই পারে সবকিছু ঠিকঠাক করতে।’ বলেন তিনি।

 

জানা গেছে গতকাল সকাল ১১টায় এফডিসিতে এসে রাত ৮টা পর্যন্ত তিনি শুটিং করেছেন তপু খান পরিচালিত ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমায়। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। আজও তিনি অংশ নিয়েছেন শুটিংয়ে।

 

সিনেমাটির শুটিং ৭০ ভাগ শেষ হয়েছে আগেই। গতকাল থেকে আগামী ১০ দিনের মধ্যেই বাকি অংশের কাজ শেষ হবে বলে জানিয়েছে ছবি সংশ্লিষ্টরা।

 

শাকিব বলেন, ‘কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। কাজ না করলে কীভাবে হবে। স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের কাজ এগিয়ে নিতে হবে। ধীরে ধীরে সবাইকে টিকা নিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *