Home মুক্তমত পরীমনিকে নিয়ে আতঙ্কিত তসলিমা নাসরিন, করলেন গুরুত্বর অভিযোগ

পরীমনিকে নিয়ে আতঙ্কিত তসলিমা নাসরিন, করলেন গুরুত্বর অভিযোগ

0
173

নজর২৪ ডেস্ক- পরীমনিকে নিয়ে আতঙ্কিত নারীবাদী বিতর্কিত লেখিকা তসলিমা আতঙ্কিত। সেই আতঙ্ক তিনি লুকোননি। প্রকাশ করেছেন তার সামাজিক পাতায়। সেখানে তার অভিযোগ, ঢাকাই ছবির আলোচিত এ নায়িকাকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে দেশের তাবড় তাবড় মহাপুরুষেরা।

 

মাদকসহ গ্রেফতারের পর পরীমনিকে নিয়ে তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন। সর্বশেস বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় পরীমণিকে নিয়ে তসলিমা নাসরিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

পাঠকদের জন্য তসলিমা নাসরিনের লেখাটি হুবহু তুলে ধরা হলো-

 

‘পরীমণির বাড়ি থেকে নাকি ১২০টি খালি বোতল জব্দ করেছে পুলিশ। কী করবে এই খালি বোতলগুলো দিয়ে, আমি সেটাই ভাবছি। সের দরে বিক্রি করবে, নাকি পুরোনো বোতলে নতুন মদ ঢেলে খাবে। বোতলগুলো নাকি স্ক্যান করতে ল্যাবে পাঠানো হয়েছে পরীমণির আঙুলের বা ঠোঁটের বা অন্য কোনও অঙ্গের কোনও দাগ পাওয়া যায় কিনা দেখতে।

 

বাংলাদেশের মতো চরম সভ্য দেশে ক্রিমিনালের এতই অভাব, দুর্নীতির এতই অভাব, লুটপাট ধর্ষণ আর খুন খারাবির এতই অভাব যে একটি অল্প বয়সী শিল্পীকে সবচেয়ে ভয়ংকর ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার ক্রাইম কী? তার বাড়িতে পার্টি হতো, সে মদ খেত, সে গরিব থেকে ধনী হয়েছে, কিছু লোকের সঙ্গে তার পরিচয় ছিল, কেউ তার প্রেমে পড়েছিল, কেউ তাকে গাড়ি গিফট করেছে (অবশ্য এক দিনের জন্য যে গাড়িটি সে শো রুমে থেকে এনেছিল টেস্ট ড্রাইভিং এর জন্য, টাকা দিতে অক্ষম বলে সেটি শো রুম ফেরত নিয়ে গেছে)।

 

ধর ধর মার মার শুরু হয়ে গেছে। অসহায় মেয়েটিকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে দেশের তাবড় তাবড় মহাপুরুষেরা। ক্রিমিনাল জেলে। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সুজলা সুফলা দেশ, যে দেশের মতো আর একটিও দেশ কোথাও খুঁজে পাবে নাকো কেউ, এখন ক্রাইমহীন চলবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here