মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণের সময় জেনারেটরের সাথে উড়না পেঁচিয়ে এক শিক্ষার্থী ও পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ২টি স্থানে এ ঘটনাগুলো ঘটে।
নিহত শিক্ষার্থী মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের মেহেদী আলম চাঁন মিয়ার মেয়ে মারিয়া আক্তার (১৪) ও পানিতে ডুবে শিশুরা হলেন, ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো. সিফাত মিয়া (০৬) ও সানোয়ার হোসেনের মেয়ে সামিয়া আক্তার (০৫)।
তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই-বোন। বাদ আসর জানাযা নামাজ শেষে থলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে ওই দুই শিশুকে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) আরিফ তালুকদার শিক্ষার্থীর নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বংশাই সেলুঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
