ঝালকাঠিতে গৃহবধূকে বিয়ের প্রলোভনে লাগাতার ধর্ষণ, ভিডিও ধারণ: যুবক গ্রেফতার

মো: নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক গৃহবধূকে লাগাতার ধর্ষণ এবং সেটা ভিডিও করে রাখে ঝালকাঠির নলছিটি উপজেলার ফুলহরি গ্রামের যুবক লিটন বেপারী (৩৫)। সম্প্রতি সেই ভিডিও অন্ত:সত্ত্বা গৃহবধূর স্বামীর মোবাইলে পাঠিয়ে দেওয়া হলে সংসারে শুরু হয় অসন্তোস।

 

এ ঘটনায় পার্শ্ববর্তী বিরাট গ্রামের ওই গৃহবধূকে স্বামী বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়া হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবক লিটনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।

 

বৃহস্পতিবার রাতে গৃহবধূর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই অভিযান চালিয়ে যুবককে ফুলহরি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতারকৃত লিটন বেপারি উপজেলার ফুলহরি গ্রামের মোসলেম বেপারির ছেলে। এবং পেশায় তিনি ভাড়াটে মোটরসাইকেল চালক।

 

অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল শহরের বিভিন্ন হোটেলে এনে ধর্ষণ করে লিটন। এবং সেই ধর্ষণের ভিডিও গোপনে মোবাইলে ক্যামেরাবন্দি করেও রাখে।

 

কিছুদিন পরে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে সেই ভিডিও গৃহবধূর স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয় যুবক লিটন। এতে ক্ষুব্ধ হয়ে গৃহবধূকে বাসা থেকে তাড়িয়ে দেয় তার স্বামী।

 

এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার সাথে সাথে সেটা এজাহার করা হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

 

সেই মামলায় লিটনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে, এবং ধারণকৃত ভিডিও উদ্ধার করার চেষ্টা অব্যহত আছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *