Home দেশের খবর শাহজাদপুরে বাড়ি ফাঁকা পেয়ে শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত গ্রেফতার

শাহজাদপুরে বাড়ি ফাঁকা পেয়ে শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত গ্রেফতার

0
154

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বাগর আহমেদ (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

এজহার সূত্রে জানা যায়, গত ৩ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের ৫ম শ্রেণি পড়ুয়া শিশু কন্যা (১২) কে একা বাড়িতে রেখে তার পিতা ও মাতা কিস্তির টাকা দিতে পার্শ্ববর্তী তালগাছিতে যায়। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে একই গ্রামের মোঃ মজনু মিয়ার পুত্র মোঃ স্বাগর আহমেদ (১৮) ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ। সে সময় শিশুটির মা ঘরে ঢুকতেই ধর্ষক পালিয়ে যায়।

 

পরদিন গত ৪ আগষ্ট বুধবার ধর্ষণের শিকার শিশুর মা বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে এ দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই আব্দুল মান্নান শাহজাদপুর উপজেলার বৃ-আঙারু গ্রাম থেকে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

 

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় থানায় মামলা হলে বৃহস্পতিবার বিকালে আসামি সাগরকে আদালতে প্রেরণ করা হয়।

 

এছাড়া শিশুটিকে মেডিকেল করার জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here