Home আলোচিত পরীমনিকে কোটি টাকার গাড়ি উপহার, নজরদারিতে ব্যাংকের চেয়ারম্যান

পরীমনিকে কোটি টাকার গাড়ি উপহার, নজরদারিতে ব্যাংকের চেয়ারম্যান

0
109

নজর২৪ ডেস্ক- র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই বেরিয়ে আসছে পরীমনির অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য। বুধবার রাতে বনানীর বাসা থেকে অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়।

 

সূত্র বলছে, সিনেমা শুটিংয়ের আড়ালে পরীমনি মূলত প্রভাবশালীদের ঘনিষ্ঠ হতেই বেশি পছন্দ করতেন। রাজধানীর পাঁচতারকা হোটেলে তাকে লাস্যময়ী ভঙ্গিতে দেখা যায়। প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত পার্টি শেষে মদ্যপ অবস্থায় বের হতেন তিনি।

 

জানা যায়, কয়েকটি ব্যাংকে পরীর মোটা অঙ্কের টাকা রয়েছে। যার বেশিরভাগই তিনি পেয়েছেন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে। টাকার নেশা তাকে ছাড়ে না। একপর্যায়ে পর্নোগ্রাফির নিষিদ্ধ জগতেও নাম লেখান বলে জানা গেছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, পরীর ঘনিষ্ঠদের তালিকায় আছেন- পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদসহ অনেক প্রভাবশালীর নাম। এদের কেউ কেউ দেশের বাইরে পরীর সঙ্গে ঘুরতে যান।

 

এদিকে পরীমনিকে গাড়ি উপহার দেয়া একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানকে নজরদারিতে রাখা হয়েছে। জব্দ করা হয়েছে পরীর বেশ কয়েকটি ব্যাংক হিসাব।

 

সূত্রে জানা গেছে, পরীমনিকে গ্ল্যামার জগতে নিয়ে আসেন রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। সিনেমায় নাম লেখানোর আগে দীর্ঘদিন তার কাছেই থাকতেন পরী। এরইমধ্যে পরীর সহযোগি রাজকেও আটক করেছে র‌্যাব।

 

পরীমনি ছাড়াও সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনী নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও তাদের একাধিক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাসা থেকে মদ, ইয়াবা, গাঁজা ও সিসা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here