নান্দাইল জমি সংক্রান্ত বিরোধে নিহত-১ আহত-৩

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. সুমন আকন্দ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।

 

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন আকন্দ রসুলপুর আকন্দ বাড়ির আব্দুল আজিজ আকন্দের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের মাসুদ আকন্দ গংদের সাথে জমি নিয়ে তার চাচাতো ভাই খোকন মিয়া গংদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইতিপূর্বে দুপক্ষের মাঝে মারামারি ও মামলা মোকাদ্দমার ঘটনা ঘটেছে।

 

এক পক্ষ জমিতে ধানের চারা রোপণ করতে গেলে প্রতিপক্ষের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ নিয়ে বুধবার সকাল ১১ টার দিকে প্রতিপক্ষের হামলায় সুমন আকন্দ মাথায় ও পেটে দেশীয় অস্রের আঘাতে নিহত হন।

 

এ ঘটনায় মাসুদ আকন্দ (৩০) আজিজুল ইসলাম (৩৫) আব্দুর রাজ্জাক (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *