মাদ্রাসাছাত্রী হত্যার মূল আসামী সাখাওয়াত গ্রেফতার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় নিজ ঘরে ছুরিকাঘাতে নিহত তারমিনা আক্তার ফুলতি হত্যার মূল আসামী সাখাওয়াত কে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান। তিনি জানান, দুপুরে জেলা পুলিশের একটি দল গাজীপুরের কালিয়াকৈর থেকে মূল আসামী সাখাওয়াতকে গ্রেফতার করেছে।এবং আসামিকে রংপুরে আনা হচ্ছে বলেও জানান তিনি।

 

এর আগে ২৮ জুলাই সকালে বাড়ীতে ঢুকে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা এলাকার মৃত মোনায়েম হোসেনের বখাটে ছেলে শাখাওয়াত ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফুলতিকে।পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।৪ দিন পর গতকাল ফুলতির মৃত্যু হয়।

 

পরে ময়নাতদন্ত শেষে লাশ বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের সাজানো গ্রামে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *